মানুষ চলে যায়, থেকে যায় তার কর্ম: ভাস্বর
দেখতে দেখতে চার মাস কেটে গিয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর। শুটিং চলাকালীন একটি দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা। রাহুলের মৃত্যুর পরে বহু প্রতিবাদ, ইন্ডাস্ট্রির নানা নিয়ম নিয়ে প্রশ্ন উঠলেও, এখনও অজানা কী ভাবে এমন অকালে প্রাণ হারালেন অভিনেতা। ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘ বছরের সম্পর্ক রাহুলের। তবে কিছু মুহূর্ত অজানাই রয়েছে তাঁর জীবনের। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ভাগ করলেন রাহুলের জীবনের একটি অজানা গল্প।