চাপে পড়ে চোট নিয়ে IPL খেলেন ক্রিকেটাররা, বিস্ফোরক দাবি - 24 Ghanta Bangla News
Home

চাপে পড়ে চোট নিয়ে IPL খেলেন ক্রিকেটাররা, বিস্ফোরক দাবি

Spread the love

ভারতীয় ক্রিকেটে চোটের সমস্যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের এক সূত্রের দাবি, ‘ফ্র্যাঞ্চাইজ়ির চাপ এবং আর্থিক কারণে অনেক ক্রিকেটার চোট নিয়েও আইপিএলে খেলেন। পরে তাঁদের চিকিৎসার দায়িত্ব এসে পড়ে সেন্টার অফ এক্সেলেন্সের ফিজিয়োদের উপর।’ জশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের মতো একাধিক ক্রিকেটার সাম্প্রতিক সময়ে চোটে ভুগেছেন। অতিরিক্ত ক্রিকেটও এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *