হুগলির চুঁচুড়া-মগড়া ব্লকের খলসী গ্রামের নাম নেই সরকারি খাতায়
গ্রাম আছে গ্রামবাসীরা আছেন,অথচ সরকারি খাতায় গ্রামের অস্তিত্ব নেই! জনগণনা শুরু হতে সেই অস্তিত্ব সংকটে হুগলির গ্রাম। হুগলির চুঁচুড়া-মগড়া ব্লকের হোয়েরা দিগসুই গ্রাম পঞ্চায়েতের ১৮ টি গ্রাম আছে। তার মধ্যে একটি গ্রাম হল “খলসী”।
খলসী গ্রামের বাসিন্দা প্রায় বাইশ শো। ভোটার বারোশো। পঞ্চায়েতের বাকি ১৭ টি গ্রামের সেনসাস কোড আছে। সরকারি খাতায় নাম আছে। নেই শুধু খলসী গ্রামের নাম। যার ফলে সরকারি কাজ,জন্মের শংসাপত্র,আধার কার্ডে নিজের গ্রামের নাম তুলতে পারেননা গ্রামবাসীরা।