আচমকা সস্তা হয়ে গেল Vivo-র এই দুই স্মার্টফোন, দাম কমে গেল 3 হাজার টাকা - Bengali News | Vivo Y27 And T2 Price Drop In India, get huge bank offers - 24 Ghanta Bangla News
Home

আচমকা সস্তা হয়ে গেল Vivo-র এই দুই স্মার্টফোন, দাম কমে গেল 3 হাজার টাকা – Bengali News | Vivo Y27 And T2 Price Drop In India, get huge bank offers

Spread the love

Vivo তার সস্তার Vivo Y27 এবং মিড-রেঞ্জের Vivo T2 স্মার্টফোনের দাম কমিয়েছে। অর্থাৎ এখন আপনি এই ফোনগুলি কম দামে কিনতে পারবেন। Vivo Y27-এর দাম 3,000 টাকা কমানো হয়েছে। Vivo T2 এর দুটি মডেল রয়েছে এবং উভয়ের দাম 3,000 টাকা কমানো হয়েছে। তাহলে ফোনগুলির নতুন দাম কত হয়েছে? অর্থাৎ এখন Vivo Y27 ও Vivo T2 কিনতে আপনাকে কত টাকা খরচ করতে হবে?

Vivo Y27-এর নতুন দাম:

2023-এর জুলাইয়ে লঞ্চ হওয়া Vivo Y27 এর দাম লঞ্চের প্রায় এক বছর পরে, এখন কমেছে। আগে এর দাম ছিল 14,999 টাকা, কিন্তু এখন এই ফোনটি আপনি 11,999 টাকায় কিনতে পারবেন। এই ফোন কেনার সময় SBI, Yes Bank, IDFC ফার্স্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, DBS ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং IndusInd ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 1,000 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। আপনি এই স্মার্টফোনটি অনলাইনে ফ্লিপকার্টে এবং অফলাইনে সারা দেশের যে কোনও দোকান থেকে কিনতে পারবেন। Vivo Y27 দু’টি রঙে বাজারে রয়েছে- Burgundy Black এবং Garden Green।

Vivo T2-এর নতুন দাম কত?

Vivo তাদের T2 স্মার্টফোনটি 2023 সালের এপ্রিল মাসে লঞ্চ করেছে। এই ফোনটি আপনি দু’টি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। এর 6GB RAM এবং 128GB স্টোরেজ যার দাম ছিল 18,999 টাকা এবং 8GB RAM এবং 128GB স্টোরেজ যার দাম ছিল 20,999 টাকা। এখন তাদের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। 6GB-এর দাম 15,999 টাকা। আর 8GB কিনতে হলে আপনাকে 17,999 টাকা খরচ করতে হবে। এই Vivo T2 ফোনটি আপনি নতুন দামে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এটি দুটি রঙে পাবেন। একটি হল ভেলোসিটি ওয়েভ আর একটি হল নাইট্রো ব্লেজ। তবে কেনার আগে সাইটের সমস্ত রিভিউ ভাল করে পড়ে নেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *