‘যা আমার নয়, সেই জিনিসে লোভ করাও অন্যায়…’
নিমাই কর বলেন, ‘এখনও সৌমেনদের মতো মানুষ আছেন বলে সততা শব্দটা বেঁচে রয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। সৌমেনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।’ অন্যদিকে, সৌমেন সোমের বক্তব্য, ‘যা আমার নয়, সেই জিনিসে লোভ করাও অন্যায়। টাকা ভর্তি ব্যাগটা পেয়ে আমি সোজা পলেমপুর ফাঁড়িতে জমা দিয়েছি। এর পরে স্যররাই যা করার করেছেন।’