মাত্র ৫০ টাকায় শিশু নির্যাতনের কনটেন্ট! টেলিগ্রাম কি তবে অপরাধীদের নয়া স্বর্গরাজ্য?
‘খোকা ঘুমালো পাড়া জুড়ালো / বর্গী এলো দেশে…’ — আগের চিন্তা ছিল একরকম। ‘বুলবুলিতে ধান খেয়েছে / খাজনা দেবো কিসে?’ সেই সময় তো এখন আর নেই। এই সময়, এখন, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে হতে ‘স্মার্ট’ হয়ে গিয়েছে। পৃথিবীটা যে হাতের মুঠোয় বন্দি! স্মার্টফোনের এক ইশারায় গোটা দুনিয়ায় ভার্চুয়াল বিপ্লব। আর এই বিপ্লবের অন্তরালেই ঘাপটি মেরে লুকিয়ে নতুন ‘বর্গী’। হাতিয়ার অন্তর্জাল।
সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ, গেমিং প্ল্যাটফর্ম— সবই দুষ্কৃতীদের শিকারক্ষেত্র হয়ে উঠেছে। সাইবার জালেই পাতা অসংখ্য অদৃশ্য ফাঁদ। ডিপফেক, পর্নোগ্রাফি, গেমিং আসক্তি, অনলাইন গ্রুমিং, সাইবার বুলিং— তালিকা দীর্ঘ। সবচেয়ে ভয়ের বিষয়? শিশুপাচারের কারবারও এখন অনলাইনে। আর সেই অন্ধকার দুনিয়ার অন্যতম নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে ‘টেলিগ্রাম’ (Telegram)— এমনই অভিযোগ।