আর নীল-সাদা নয়, এ বার জাতীয় পতাকার রঙে সেজে উঠছে শহর
দীর্ঘ ১৫ বছর ধরে শহর জুড়ে সর্বত্র ছিল নীল-সাদা রঙের আধিক্য। নতুন সরকার আসার পরে এ বারে প্রথমবার জাতীয় পতাকার রঙে সেজে উঠছে শহর। কলকাতার সায়েন্স সিটির সামনের রাস্তার রেলিং দিয়েই শুরু হলো রঙের কাজ। কয়েক মাস ধরে গোটা শহরে বিশেষ এই রঙের কাজ চলবে বলেই জানা গেল।