Sumit Roy at CID office: চাকরি চুরি-মাটি চুরি-জমি চুরিতে অভিযুক্ত, ২ মাসের লুকোচুরির পর আজ সময়ের আগেই হাজির হলেন সুমিত | Abhishek Banerjee's PA Sumit Roy at CID office after 2 months as supreme court order - 24 Ghanta Bangla News
Home

Sumit Roy at CID office: চাকরি চুরি-মাটি চুরি-জমি চুরিতে অভিযুক্ত, ২ মাসের লুকোচুরির পর আজ সময়ের আগেই হাজির হলেন সুমিত | Abhishek Banerjee’s PA Sumit Roy at CID office after 2 months as supreme court order

Spread the love

কলকাতা: অবশেষে আড়াল থেকে বেরিয়ে এলেন সুমিত রায় (Sumit Roy)। দীর্ঘ প্রায় ২ মাসের লুকোচুরির পর শনিবার সকালে দেখা মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  আপ্তসহায়কের (Abhishek Banerjee PA)। শুক্রবার সুমিতের বাড়িতে গিয়ে নতুন করে নোটিস দিয়ে এসেছে সিআইডি। এরপর শনিবার সকাল ১০ টা বাজার ৫ মিনিট আগেই সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি।

হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, অন্তরালে থেকেও আদালতের দরজায় দরজায় ঘুরেছেন সুমিত রায়। হাইকোর্টে একটি মামলায় আগাম জামিন পেলেও, গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টে যান তিনি।

সুমিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ

জমি থেকে চাকরি- একাধিক দুর্নীতির মামলায় নাম রয়েছে সুমিত রায়ের। শুধুমাত্র ডায়মন্ড হারবারেই চারটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। মাটি চুরি, সেবাশ্রয় সংক্রান্ত মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে সবার আগে যে অভিযোগে সুমিতের নাম উঠে আসে, তা হল জমি দুর্নীতি। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতিতে নাম জড়ায় সুমিতের। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। ডেবরায় চাকরি প্রতারণার মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *