Attendance নিয়ে বড় ভাবনা CU-র, কী বললেন উপাচার্য?
বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতি তলানিতে ঠেকেছে। চার বছর পর ফের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে Attendance-র জন্য নম্বর চালু করার পথে হাঁটতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সাধারণত, কলেজ–বিশ্ববিদ্যালয়ে কোনও পড়ুয়ার উপস্থিতির হার ৬০ থেকে ৭৫ শতাংশ হলে তিনি জরিমানা দিয়ে পরীক্ষায় বসতে পারেন। আর কোনও পরীক্ষার্থীর উপস্থিতির হার ৬০ শতাংশের কম হলে তিনি কোনও ভাবেই পরীক্ষায় বসতে পারেন না। তবে এই প্রবণতায় এ বার রাশ টানতে তৎপর হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানান, অ্যাটেনডেন্সের জন্য কত নম্বর ধার্য করা হবে, তা ঠিক করবে ৮ সদস্যের একটি বোর্ড। বিস্তারিত দেখুন ভিডিয়োয়।