Abhishek Banerjee: ১০ ঘণ্টা পর CID দফতর থেকে বেরিয়েই সোজা অভিষেকের বাড়িতে ছুটলেন সুমিত | After 10 hours, Sumit roy left the CID office and ran straight to Abhishek Banerjee’s house
কলকাতা: দীর্ঘ দু’মাস। তারপর আড়াল থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় (Sumit Roy)। শনিবার সকালে সিআইডি (CID) দফতরে হাজিরা দিয়েছেন তিনি। দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরলেন ঠিক রাত সাড়ে আটটার খানিক পরে। আর তারপর দ্রুত গাড়িতে উঠে একদম হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে। ভবানী ভবন সূত্রে খবর, রবিবার ফের হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
জমি থেকে চাকরি- একাধিক দুর্নীতির মামলায় নাম রয়েছে সুমিত রায়ের। শুধুমাত্র ডায়মন্ড হারবারেই চারটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। মাটি চুরি, সেবাশ্রয় সংক্রান্ত মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে সবার আগে যে অভিযোগে সুমিতের নাম উঠে আসে, তা হল জমি দুর্নীতি। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতিতে নাম জড়ায় সুমিতের। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। ডেবরায় চাকরি প্রতারণার মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। একটি অভিযোগের ক্ষেত্রে তাঁর আগাম জামিনের খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তবে, অন্য একটি অভিযোগের ক্ষেত্রে তাঁকে আগাম জামিন দেয় আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, গ্রেফতার হওয়া অভিযুক্তদের বয়ান এবং তথ্যের ভিত্তিতে আদালতের মনে হয়েছে যে তাঁর আগাম জামিন মঞ্জুর করা সঠিক হবে না।
এখানেই শেষ নয়, সুমিতের হাজিরা না দেওয়ায় প্রশ্ন ওঠে তিনি কী খুন হয়ে গেলেন? এমতাবস্থায় শনিবার হঠাৎই ভবানী ভবনে যান অভিষেকের PA। সকাল থেকে সন্ধে অবধি জিজ্ঞাসাবাদের মধ্যেই ফের একবার অভিষেকের দুয়ারে তিনি।