‘সব প্রজন্মের নিজস্ব চ্যালেঞ্জ ও জাতীয় দায়িত্ব রয়েছে’, জেন-জেড-কে বার্তা মোদীর
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি ‘বিকশিত ভারত’ বা উন্নত ভারত…
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি ‘বিকশিত ভারত’ বা উন্নত ভারত গড়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকার ওপর বিশেষ জোর দেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ ও জাতীয় দায়িত্ব সম্পর্কে পড়ুয়াদের সচেতন করেন।
পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা জানেন যে প্রতিটি প্রজন্মের নিজস্ব কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জ থাকে এবং সেই সঙ্গে তাদের কাঁধে কিছু জাতীয় দায়িত্বও থাকে। আগামী ৩০ থেকে ৩৫ বছর জীবনে আপনারা যা করবেন, সেটাই ‘বিকশিত ভারত’-এর দিকে আমাদের যাত্রাপথকে প্রভাবিত করবে। তাই আপনাদের প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত, এতে দেশের কী লাভ হবে এবং দেশের কোন প্রয়োজনটি এর দ্বারা মিটবে?”
পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তি ও আগামীর সুযোগ
বিশ্বজুড়ে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং প্রযুক্তির বিকাশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে বিশ্বে ক্ষমতার ভারসাম্য প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আগামী ২০-৩০ বছরে পৃথিবী কেমন হবে, তা আজ কারও পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
তবে পরিবর্তনের এই যুগে চ্যালেঞ্জের পাশাপাশি যে নতুন সুযোগও তৈরি হচ্ছে, সে কথাও মনে করিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, “পৃথিবী বদলাবে, প্রযুক্তির আরও উন্নতি হবে, নতুন শিল্প গড়ে উঠবে এবং পেশার ধরনও পাল্টে যাবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন: যাঁরা ক্রমাগত নতুন কিছু শিখতে থাকবেন, তাঁরাই সফল হবেন।”
মার্কিন সেনেটে পাস হল ভারতকে হুমকি দেওয়া বিল! যখন তখন বসবে ১০০% শুল্ক
পাঁচতারা হোটেলে পচা মাংস, ছত্রাক-পড়া সবজি! ‘তাজ’, ‘শাংরি-লা’-য় তল্লাশিতে চাঞ্চল্য