মাথায় হেলমেট থাকলে গোলাপ, নইলে দিতেই হবে মুচলেকা! - 24 Ghanta Bangla News
Home

মাথায় হেলমেট থাকলে গোলাপ, নইলে দিতেই হবে মুচলেকা!

Spread the love

এ দিনও মেদিনীপুরের ঝন্টু পাল, লালবিহারী মুর্মু, গোপাল দে, পল্লবী কিন্তু-সহ একাধিক হেলমেটবিহীন চালককে একই ভাবে থামিয়ে মুচলেকা লিখিয়েছে ট্র্যাফিক পুলিশ। আবার অন্য দিকে, যাঁরা নিয়ম মেনে হেলমেট পরে বেরিয়েছেন, তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে লাল গোলাপ। স্কুলশিক্ষক পুষ্পেন্দু সামন্ত ও তাঁর স্ত্রী সুদীপা সামন্ত গোলাপ হাতে নিয়ে পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। এই উদ্যোগের প্রভাব পড়েছে বাজারেও। শহরের এক হেলমেট ব্যবসায়ীর কথায়, ‘পুলিশের এই প্রচারের পর থেকেই হেলমেটের চাহিদা বেড়েছে। অনেকেই এখন নিরাপত্তার গুরুত্ব বুঝে নতুন হেলমেট কিনছেন।’ শুধু পশ্চিম মেদিনীপুর নয়, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরেও চলছে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ। ঝাড়গ্রামে প্রতিজ্ঞা বোর্ড, সেল্ফি পয়েন্ট, চালকদের স্বাস্থ্য পরীক্ষা, পথসভা ও সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়েছে। ট্রাক, বাস ও অন্য বাণিজ্যিক গাড়ির চালকদের স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপদ যাত্রার বার্তাও দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুরে স্কুলভিত্তিক সচেতনতা কর্মসূচি, রোড র‍্যালি, ট্যাবলো, মাইকে প্রচার, পরিবহণ কর্মীদের নিয়ে বৈঠকের পাশাপাশি ট্র্যাফিক নিয়ম মানা চালকদের হাতে গোলাপ তুলে দেওয়া হচ্ছে। রামনগরে ‘যমরাজ’-এর বেশে অভিনব প্রচারের মাধ্যমে জানানো হচ্ছে, বেপরোয়া গাড়ি চালানো মানেই মৃত্যুকে আহ্বান জানানো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *