ভারত-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ন্যাটো তৈরির আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর
ইসলামাবাদ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ মুসলিম দেশগুলোর মধ্যে (Muslim NATO)ন্যাটো-সদৃশ এক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি একে ‘মুসলিম ন্যাটো’ বা ‘ইসলামিক ন্যাটো’ হিসেবে উল্লেখ করেছেন।…
ইসলামাবাদ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ মুসলিম দেশগুলোর মধ্যে (Muslim NATO)ন্যাটো-সদৃশ এক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি একে ‘মুসলিম ন্যাটো’ বা ‘ইসলামিক ন্যাটো’ হিসেবে উল্লেখ করেছেন। আসিফের দাবি, ভারত ও ইসরায়েলের তরফ থেকে তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।সৌদি আরব ও তুরস্কের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পরদিন তিনি এই বক্তব্য রাখেন।
এক সাক্ষাৎকারে আসিফ বলেন, মুসলিম দেশগুলোর উচিত ন্যাটোর (Muslim NATO)মতো বড় জোট তৈরি করা। সদস্য দেশগুলোকে দ্বিপাক্ষিক বিরোধ সরিয়ে রেখে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা ব্লক গঠন করতে হবে। তিনি ইসরায়েলের নীতির বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সম্মিলিত জবাব দেওয়ার কথাও বলেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে মুসলিম দেশগুলোর কোনো লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন।
আরও দেখুনঃ অনুপ্রবেশ রুখতে বড় সিদ্ধান্ত! ভারত-নেপাল সীমান্তে বাধ্যতামূলক হল ফেস রিকগনিশন-বায়োমেট্রিক স্ক্রিনিং
পাকিস্তানের এই অবস্থানকে অনেক বিশ্লেষক ব্লক-স্টাইল সংঘাতের দিকে ধাবিত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। আসিফ পাকিস্তানকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন এবং ভারতের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে ভারত-সমর্থিত উপাদান পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে।এই আহ্বান আঞ্চলিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মুসলিম বিশ্বে এ ধরনের জোট গঠনের প্রস্তাব আগেও উঠেছে, তবে বাস্তবায়ন সহজ নয় (Muslim NATO)। বিভিন্ন মুসলিম দেশের নিজেদের মধ্যে স্বার্থগতদ্বন্দ্ব, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং অর্থনৈতিক নির্ভরতা জোট গঠনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। কাশ্মীর ইস্যু, সীমান্ত উত্তেজনা ও সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে।
আরও দেখুনঃ মার্কিন সেনেটে পাস হল ভারতকে হুমকি দেওয়া বিল! যখন তখন বসবে ১০০% শুল্ক
ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা পাকিস্তানের উদ্বেগের বিষয়। আসিফের বক্তব্যে সেই উদ্বেগই প্রতিফলিত হয়েছে।আন্তর্জাতিক মহলে এ ধরনের জোটের সম্ভাবনা নিয়ে সন্দেহ রয়েছে। ন্যাটো(Muslim NATO) একটি সুনির্দিষ্ট ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মুসলিম দেশগুলোর মধ্যে এমন ঐক্য তৈরি করা জটিল। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়লেও পূর্ণাঙ্গ জোট গঠন সময়সাপেক্ষ।