‘একটা সহজ পথ বেছে নিয়েছিল...’, অরিজিতের প্লেব্যাক ছাড়ার আসল কারণ ফাঁস করলেন আমাল - 24 Ghanta Bangla News
Home

‘একটা সহজ পথ বেছে নিয়েছিল…’, অরিজিতের প্লেব্যাক ছাড়ার আসল কারণ ফাঁস করলেন আমাল

Spread the love

চলতি বছর জানুয়ারি মাসে হঠাৎই প্লেব্যাক (Playback Singing) থেকে অবসরের ঘোষণা করেছিলেন গায়ক অরিজিৎ সিং(Arijit Singh)। অরিজিৎ-ভক্তরা ধরেই নিয়েছিলেন যে, বলিউডের মিউজ়িক ইন্ডাস্ট্রির প্রতি তাঁর কোনও ক্ষোভ জন্মেছে। আবার কেউ কেউ অরিজিতের এই সিদ্ধান্ত দেখে তাঁকে ‘দক্ষ ব্যবসায়ী’, ‘কৌশলী’ তকমা দিতেও দ্বিধাবোধ করেননি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জলঘোলা হয়েছে প্রচুর। তবে এ নিয়ে গায়ক প্রকাশ্যে টুঁ শব্দটিও করেননি। অরিজিৎ শুধু জানিয়েছিলেন, নতুন করে প্লেব্যাক না করলেও সিনেমায় তাঁর গাওয়া নতুন গান ভক্তরা শুনতে পাবেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে, ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ ছবির ট্রেলর। সেখানে অরিজিতের কণ্ঠে নতুন একটি গানও শোনা গিয়েছে। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন, গানটির সঙ্গীত পরিচালক আমাল মালিক (Amaal Mallik)। এক সাক্ষাৎকারে আমাল জানান, এটি কারও চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়। অরিজিৎ আসলে বেশ কিছু বছর ধরেই বলিউডের বাঁধাধরা ফিল্মি মিউজ়িকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন।

অরিজিৎ সিং কেন প্লেব্যাক বন্ধের সিদ্ধান্ত নিলেন?

আমালের মতে, অরিজিৎ সিংয়ের উপর কেউ কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। তিনি গত ১-২ বছর ধরেই বলিউডের বাণিজ্যিক সিনেমার গানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছিলেন এবং সেই অনুভূতির জায়গা থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে অবসর নিয়েছেন।

আমাল মালিক ও অরিজিৎ সিংয়ের নতুন গান কোনটি?

ইমরান হাশমির আগামী সিনেমা ‘আওয়ারাাপন ২’ (Awarapan 2)-এর ‘ইয়ে তারা আওয়ারাপন’ (Yeh Awarapan) গানটিতে আমাল মালিকের সুরে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন অরিজিৎ।

এক নজরে

  • প্রেক্ষাপট: চলতি বছরের শুরুতে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর ঘোষণা।

  • আমালের মন্তব্য: ঘোষণার ১-২ বছর আগেই কাছের মানুষেরা টের পেয়েছিলেন অরিজিৎ বলিউডের বাঁধাধরা এই মিউজ়িকের প্রতি উৎসাহ হারাচ্ছিল।

  • ইন্ডাস্ট্রির মানসিকতা: অরিজিৎ সিং গাইলেই ছবি বা গান হিট হয়ে যাবে—বলিউডের এই মনোভাবের পরিবর্তন চেয়েছেন তিনি।

  • নতুন কোল্যাব: ‘আওয়ারাাপন ২’ সিনেমার ‘ইয়ে আওয়ারাপন’ গানটিতে আমাল এবং অরিজিতের কোল্যাব।

বলিউড মিউজ়িক ইন্ডাস্ট্রিকে অরিজিতের অবদানের কথা স্মরণ করে বলেন, যাঁরা অরিজিতকে খুব কাছ থেকে চেনেন বা ওঁর সঙ্গে কাজ করেছেন, তাঁরা অনেক আগে থেকে এই পরিবর্তনের আঁচ পেয়েছিলেন। আমাল বলেন, ‘আমার মনে হয় না তাঁকে কেউ কোনওভাবে বাধ্য করেছে। উনি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন। অরিজিৎ যখন প্রকাশ্যে এটি ঘোষণা করেন, তার থেকে অন্তত ১-২ বছর আগেই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ধরনের গানের প্রতি উনি ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছেন।’

বলিউডের মিউজ়িক ইন্ডাস্ট্রির বাণিজ্যিক মনোভাব তুলে ধরে আমাল বলেন, ‘গোটা ইন্ডাস্ট্রি অরিজিতের জনপ্রিয়তার উপর ভর করে গান হিট করানোর একটা সহজ পথ বেছে নিয়েছিল।’ সঙ্গীত পরিচালক ব্যাখ্যা করেন, প্রযোজক বা পরিচালকেরা ভাবতেন, যে কোনও উপায়ে অরিজিৎ সিংকে দিয়ে গান গাওয়ালেই তা সুপারহিট হবে বা চর্চায় চলে আসবে। কিন্তু অরিজিৎ নিজে উপলব্ধি করেছেন, গায়কের নাম দিয়ে একটা গান মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিতে পারে না। গানের কথা, সুরের উপরেই তা নির্ভর করে।

FAQ

অরিজিৎ সিং কি গান গাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন?

না, অরিজিৎ সিং কমার্শিয়াল ছবির ‘প্লেব্যাক গায়কি’ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি স্বাধীন মিউজ়িক (Independent Music) এবং লাইভ কনসার্টও করছেন।

‘আওয়ারাাপন ২’ ছবির ‘ইয়ে আওয়ারাপন’ গানটি কবে রেকর্ড করা হয়েছিল?

এটি পুরোনো গান নয়। সম্প্রতি আমাল মালিকের সুরে গানটি শোনার পর গানটি গাইতে অরিজিৎ স্বেচ্ছায় রাজি হয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *