আমেরিকায় ফাঁস হয়ে যাচ্ছে ১ সপ্তাহ আগের ভারতের সংসদ কর্মসূচি! উদ্বেগে রাজনৈতিক মহল
নয়াদিল্লি: ভারতে আরশোলা আন্দোলনের পর থেকেই ঘনাচ্ছে রহস্য।(India Parliament) আমেরিকার কংগ্রেস সদস্যের কাছে ১ সপ্তাহ আগে থেকেই পৌঁছে যাচ্ছে ভারতীয় সংসদের কর্মসূচি। কোন বিল নিয়ে…
নয়াদিল্লি: ভারতে আরশোলা আন্দোলনের পর থেকেই ঘনাচ্ছে রহস্য।(India Parliament) আমেরিকার কংগ্রেস সদস্যের কাছে ১ সপ্তাহ আগে থেকেই পৌঁছে যাচ্ছে ভারতীয় সংসদের কর্মসূচি। কোন বিল নিয়ে আলোচনা হবে সংসদে তা দেশের রাজনৈতিক মহলের জানার আগেই পৌঁছে যাচ্ছে আমেরিকায়। ভারতের সংসদে আলোচনাধীন এফসিআরএ সংশোধনী বিলকে কেন্দ্র করে সম্প্রতি কিছু অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
খবর গুলি কি করে আগে থেকে লিক হয়ে গেল (India Parliament)তার প্রমান এখনও পাওয়া না গেলেও ঘটনাগুলোর সময়সূচির মিল এবং কিছু স্পষ্ট পদক্ষেপ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।গত ২১ মে মার্কিন কংগ্রেস সদস্য ক্রিস স্মিথ ওয়াশিংটন এক্সামিনারে একটি মতামত লেখেন। সেখানে তিনি ভারতের সংসদের বাদল অধিবেশনের তারিখ উল্লেখ করেন জুলাই ২১ থেকে আগস্ট ১২ পর্যন্ত।
আরও দেখুনঃ পাঁচতারা হোটেলে পচা মাংস, ছত্রাক-পড়া সবজি! ‘তাজ’, ‘শাংরি-লা’-য় তল্লাশিতে চাঞ্চল্য
এই অধিবেশনে FCRA সংশোধনী বিল নিয়ে আলোচনা হতে পারে বলে তিনি লেখেন। বিলটি বিদেশি তহবিল পাওয়া সংগঠনগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে বলে তিনি দাবি করেছিলেন। তিনি বিশেষ করে খ্রিস্টান চার্চ, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ করেছিলেন।
স্মিথের এই লেখা প্রকাশের কয়েক সপ্তাহ পর জুলাই মাসে সংসদীয় (India Parliament)বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আনুষ্ঠানিকভাবে অধিবেশনের তারিখ ঘোষণা করেন। এই সময়ের ব্যবধান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন কীভাবে একজন মার্কিন আইনপ্রণেতা এত আগে ভারতের সংসদের সময়সূচি জানতে পারলেন?
একই সময়ে আরেকটি ঘটনা চোখে পড়ে। ১৬ মে আভাস দেয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। এর উদ্যোক্তা অভিজিৎ দিপকে , যিনি আগে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী এজেন্ট ছিলেন এবং পরে আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। মাত্র কয়েক দিনের মধ্যেই সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রায় দুই কোটিরও বেশি ফলোয়ার অর্জন করে।
আরও দেখুনঃ আয়ুষ্মান ভারত প্রকল্পে জালিয়াতি বিরোধী অভিযান! ২০০০ র বেশি হাসপাতাল বাদ ১২০০ সাসপেন্ড
কূটনৈতিক মহলের একাংশ এই সংখ্যাকে সন্দেহজনক বলে মনে করেন। ফলোয়ারদের ভৌগোলিক বণ্টনে কিছু অস্বাভাবিক প্যাটার্ন দেখা যায় একটি ছোট আমেরিকান শহর থেকে লক্ষাধিক ফলোয়ার, বা কয়েকটি দেশ থেকে একই সংখ্যার ফলোয়ার।
সমালোচকরা একে বট বা কৃত্রিম অ্যাকাউন্টের মাধ্যমে বাড়ানো বলে অভিযোগ করেন। দীপকে নিজে অবশ্য দাবি করেন, বেশিরভাগ ফলোয়ারই ভারতীয়। সিজেপি মূলত বেকার যুবকদের ক্ষোভ নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু এর দ্রুত উত্থান এবং এফসিআরএ-সংক্রান্ত বিতর্কের সময়কালে এর উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
এরপর আসে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর। ২৩ মে তিনি কলকাতায় পৌঁছান এবং সরাসরি মিশনারিজ অব চ্যারিটির মাদার হাউসে যান। মাদার টেরেসার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, নানদের সঙ্গে কথা বলেন এবং শিশু ভবনে কিছু সময় কাটান। এরপর তিনি দিল্লিতে সরকারি বৈঠকে অংশ নেন। এই সফর এফসিআরএ বিতর্কের মাঝেই হয়েছিল।
ক্রিস স্মিথ আগেই রুবিওকে এই বিষয়ে ভারতীয় নেতাদের (India Parliament)সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছিলেন। মিশনারিজ অব চ্যারিটির এফসিআরএ লাইসেন্স একবার স্থগিত হয়েছিল এবং পরে ফিরিয়ে দেওয়া হয়। রুবিওর এই সফরকে অনেকে ধর্মীয় স্বাধীনতার বার্তা হিসেবে দেখলেও, কেউ কেউ একে এফসিআরএ বিলের বিরুদ্ধে চাপ সৃষ্টির অংশ বলে মনে করেন।
আরও দেখুনঃ বিদেশি মুদ্রার চাপ কমাতে ঘরে পড়ে থাকা সোনা জমা দেওয়া যাবে স্বর্ণ ব্যাবসায়ীদের কাছে! প্রস্তাব মোদীর
দেশের গোয়েন্দা সংস্থা এবং কূটনৈতিক মহলের একাংশের মতে এই তিনটি ঘটনা একেই যোগসূত্রে গাঁথা হতে পারে। তাই তারা প্রশ্ন তুলেছেন যে তবে কি দেশের মধ্যেই কোনো গোষ্ঠী আগে থেকে খবর পাচার করছে, দেশে অস্থিরতা বাড়ানোর জন্য। যদিও এখনো উপযুক্ত প্রমান পাওয়া যায়নি তবে ভারতীয় ইন্টেলিজেন্স এই ব্যাপারে তদন্ত চালাচ্ছে।