‘ক্যাপ্টেন’-এর সঙ্গে বাংলাদেশে ফিরতে চান সাকিব, মন্ত্রী জানালেন… - 24 Ghanta Bangla News
Home

‘ক্যাপ্টেন’-এর সঙ্গে বাংলাদেশে ফিরতে চান সাকিব, মন্ত্রী জানালেন…

Spread the love

দেশে ফিরতে প্রস্তুত

২০২৪ সালের নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামি লিগের হয়ে লড়াই করেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। জিতে সাংসদও হন তিনি। তবে জুলাই গণ অভ্যুত্থানের জেরে পতন হয় শেখ হাসিনার সরকারের। ওই বছরের ৫ অগস্ট, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। চলতি বছরের ডিসেম্বর মাসেই বাংলাদেশে তিনি ফিরতে চান বলেও জানিয়েছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। আর, সেই সময় থেকেই দেশের বাইরে সাকিব। আমেরিকায় স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আছেন তিনি। তবে দুব’ছরের ‘নির্বাসিত জীবন’-এর ইতি টেনে দেশে ফিরতে চান সাকিব। তবে, এখনই ফিরতে না পারলেও হাসিনার সঙ্গেই দেশে ফিরতে চান বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *