রামায়ণের বাজেট ৪ হাজার কোটি, রণবীরের পারিশ্রমিক কত জানেন? - 24 Ghanta Bangla News
Home

রামায়ণের বাজেট ৪ হাজার কোটি, রণবীরের পারিশ্রমিক কত জানেন?

Spread the love

নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ মুক্তির আগেই দেশজুড়ে তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রায় ৪,০০০ কোটি বাজেটের এই দুই পর্বের মহাকাব্যিক ছবিতে একঝাঁক তারকা অভিনয় করছেন। এ বার সামনে এসেছে ছবির কলাকুশলীদের পারিশ্রমিকের তথ্য, যেখানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন রণবীর কাপুর।

রণবীর কাপুর

রামের ভূমিকায় রণবীর কাপুর
রণবীর কাপুর

রামের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর কাপুর পাচ্ছেন প্রায় ১৫০ কোটি। দুই পর্ব মিলিয়ে এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে তিনিই এই ছবির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

যশ

যশ রাবণের ভূমিকায়
যশ

রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ। খবর, এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন প্রায় ১০০ কোটি। যশ শুধু অভিনেতা নন, ছবির অন্যতম প্রযোজকও।

সাই পল্লবী

সীতা রূপে সাই পল্লবী
সাই পল্লবী

সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। তাঁর পারিশ্রমিক প্রায় ১২ কোটি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এটি তাঁর কেরিয়ারের অন্যতম বড় বাজেটের হিন্দি ছবি।

সানি দেওল

হনুমানের চরিত্রে সানি দেওল
সানি দেওল

হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। তাঁর পারিশ্রমিক প্রায় ₹২০ কোটি বলে জানা গিয়েছে। অন্যদিকে, লক্ষ্মণ চরিত্রে অভিনয় করা রবি দুবের পারিশ্রমিক প্রায় ৪ কোটি।

দু’টো সিজন

সীতা, রাম, লক্ষ্মণ
সাই পল্লবী-রণবীর কাপুর

‘রামায়ণ’ দুই ভাগে মুক্তি পাবে। প্রথম পর্ব দীপাবলি ২০২৬ এবং দ্বিতীয় পর্ব দীপাবলি ২০২৭-এ মুক্তির পরিকল্পনা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *