ভেজা চুলে ঘুমোনো থেকে তেল ম্যাসাজ, কোনটা ভালো? কোনটা খারাপ? জানালেন আলিয়া ভাটের হেয়ার স্টাইলিস্ট - 24 Ghanta Bangla News
Home

ভেজা চুলে ঘুমোনো থেকে তেল ম্যাসাজ, কোনটা ভালো? কোনটা খারাপ? জানালেন আলিয়া ভাটের হেয়ার স্টাইলিস্ট

Spread the love

ডাবল শ্যাম্পু কি সবার জন্য?

চুলে নিয়মিত তেল লাগান বা অতিরিক্ত ঘাম, ধুলো, স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করেন— এমন ব্যক্তিদের জন্য ডাবল শ্যাম্পু উপকারী হতে পারে। এই অভ্যাসকে তিনি দিয়েছেন ৯/১০। তাঁর মতে, দু’বার শ্যাম্পু করলে মাথার ত্বক আরও ভালো ভাবে পরিষ্কার হয়। তবে যাঁদের চুলে অতিরিক্ত ময়লা জমে না, তাঁদের প্রতিবার ডাবল শ্যাম্পু করার প্রয়োজন নেই। কারণ অতিরিক্ত পরিষ্কার করলে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে।

ভেজা চুল আঁচড়ানো উচিত?

ভেজা চুলে ব্রাশ বা চিরুনি ব্যবহার করার অভ্যাসকে অমিত ঠাকুর দিয়েছেন ০/১০। মানে নৈব নৈব চ। তাঁর কথায়, ভেজা অবস্থায় চুল সবচেয়ে দুর্বল থাকে। এই সময় জোরে আঁচড়ালে চুল সহজেই টান পড়ে ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তাই চুল কিছুটা শুকিয়ে গেলে বা বড় দাঁতের চিরুনি দিয়ে খুব আলতো ভাবে আঁচড়ানোই ভালো।

মাথায় হালকা মালিশ উপকারী

চুলে তেল লাগিয়ে হালকা করে মাথা ম্যাসাজ করার অভ্যাস পেয়েছে ৮/১০। এতে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়তে পারে এবং হেয়ার কেয়ার প্রোডাক্টও ভালো ভাবে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এটি আরামও দেয়। তবে খুব জোরে ঘষাঘষি বা অতিরিক্ত চাপ দিয়ে ম্যাসাজ করলে স্ক্যাল্পের ক্ষতি হতে পারে।

নিয়মিত ট্রিমিং ও সিল্কের বালিশের কভার ব্যবহার?

চুলের ডগা নিয়মিত ছাঁটা বা ট্রিম করাকে তিনি দিয়েছেন ১০/১০। এতে চুল দ্রুত বাড়ে না, তবে ফাটা ডগা ছড়িয়ে পড়া রোধ হয়। ফলে চুল দেখতে আরও স্বাস্থ্যোজ্জ্বল ও পরিচ্ছন্ন লাগে।

এছাড়া সিল্কের বালিশের কভার ব্যবহারও পেয়েছে ৮/১০। তুলোর তুলনায় সিল্কে ঘর্ষণ কম হয়। ফলে ঘুমের সময় চুল কম জট বাঁধে, ফ্রিজি ভাব কমে এবং চুল ভেঙে যাওয়ার ঝুঁকিও হ্রাস পায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *