দুর্গাপুরে রক্ত বিক্রি কাণ্ডে ধৃত তিন, ৫ দিনের পুলিশি হেফাজত
Big Breaking: দুর্গাপুরে রক্ত বিক্রি কাণ্ডে নয়া মোড়। গ্রেপ্তার তিন জন। ধৃতদের নাম অমিত প্রসাদ, দেবপ্রিয় চক্রবর্তী ও হাবিবুল্লাহ। বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। শুক্রবার সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ, বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে স্কুলের ছাত্রদের নিয়ে গিয়ে টাকার বিনিময়ে রক্ত দেওয়ার ব্যবস্থা করে দিত ধৃত এই তিন জন। ধৃতদের মধ্যে অমিত প্রসাদ টিএমসিপি সদস্য বলে জানা গেছে। বিধাননগরের ওই বেসরকারি হাসপাতালের বাইরে একটি হোটেলে বসে রক্ত বিক্রীর চক্র চালাত ধৃতরা।
বিস্তারিত আসছে…