Drugs Recovery: সাদামাটা একটা সাউন্ড বক্স নিয়ে যাচ্ছিল যুবক, তাতেই হাতকড়ি পরাল পুলিশ! কী এমন ছিল ওতে? | Malda Man hides Drugs in Sound Box, Arrested by Police after getting Caught - 24 Ghanta Bangla News
Home

Drugs Recovery: সাদামাটা একটা সাউন্ড বক্স নিয়ে যাচ্ছিল যুবক, তাতেই হাতকড়ি পরাল পুলিশ! কী এমন ছিল ওতে? | Malda Man hides Drugs in Sound Box, Arrested by Police after getting Caught

Spread the love

মুর্শিদাবাদ: মাদক পাচারের অভিনব সব পদ্ধতি খুঁজে বের করছে পাচারকারীরা। এবার সাউন্ড বক্সের ভিতরে লুকিয়ে হেরোইন পাচার করার চেষ্টা। তবে  হাতেনাতে ধরে ফেলল পুলিশ। বৃস্পতিবার এক যুবককে হাতেনাতে গ্রেফতার করে ফারাক্কা থানার পুলিশ।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। ধৃতের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ইমরান মমিন (২০)। তাঁর বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার অধীনে শেরশাহী এলাকায়।

গোপন সূত্রে ফারাক্কা থানার পুলিশের কাছে খবর আসে যে নিউ ফারাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে তল্লাশি চালায় এবং সন্দেহভাজন ওই যুবককে আটক করে। এরপর তার সঙ্গে থাকা একটি সাউন্ড বক্স তল্লাশি করতেই বেরিয়ে আসে আসল ‘জিনিস’।

সাউন্ড বক্সের ভিতরে কায়দা করে লুকিয়ে রাখা প্রায় ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

আজ, শুক্রবার ধৃত যুবককে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ফারাক্কা থানার পুলিশ বহরমপুর আদালতে পাঠায়। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে কোন বড় চক্র কাজ করছে, তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *