স্যর ক্রিকে সমরসজ্জা? নয়া উস্কানি পাকিস্তানের
পশ্চিমে পাকিস্তানের সিন্ধ প্রদেশ, পূর্বে ভারতের গুজরাট। এর মধ্যে রয়েছে এই বিতর্কিত খাঁড়ি — স্যর ক্রিক, যার কর্তৃত্ব নিয়ে দু’দেশের মধ্যে সংঘাতের পারদ দিনে দিনে চড়ছে। এই পরিস্থিতিতে ‘প্রজেক্ট আবাবিল’-এ পাক নৌসেনা তাদের নেভাল স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি-এন) কম্যান্ডোদের সেখানে মোতায়েন করেছে। জল, স্থল এবং আকাশপথে হাই-রিস্ক মিশনের জন্য এই কম্যান্ডোদের তৈরি করা হয়।