সিরিয়ায় বাসে বোমা বিস্ফোরণ, মৃত অন্তত ২
সিরিয়ায় মিনিবাসে বোমা বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত দু’জনের। সেখানকার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী দামেস্কের কাছে দ্রুজ় ও খ্রিস্টান সম্প্রদায়ের বসবাসরত একটি সিরীয় শহরে মিনিবাসে ওই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৩ জন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণটি ঘটেছে দামেস্কের শহরতলি জারামানা শহরে। বিস্ফোরণের তীব্রতায় মিনিবাসের ছাদ উড়ে যায়। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বাসের ধ্বংসাবশেষ। তবে কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।