সানন্দ কিরকিরের নতুন সিনেমা
পরিচালক সুরজ বরজাতিয়ার বহু প্রতীক্ষিত পারিবারিক ছবি ‘ইয়ে প্রেম মোহ লিয়া’-র শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘকে। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা, গীতিকার, সুরকার ও গায়ক সানন্দ কিরকিরে। শুটিং শেষ হওয়ার পর তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন দর্শকদের সঙ্গে। তিনি বলেন, এই ব্যানারে তৈরি ছবিতে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল বিশেষ। সানন্দের কথায়, শুধু ছবির গল্পই নয়, গোটা পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে। দর্শক কবে বড় পর্দায় এই গল্প দেখবেন, সেই আশাতেই দিন গুনছেন তিনি।