চরম অবহেলায় Gurusaday Museum, অভিযোগ দখলদারির
ব্রতচারী গুরু গুরুসদয় দত্তের সংগ্রহশালা। ঠাকুর পুকুরের গুরুসদয় মিউজিয়ামে ছিল এই বাংলার শিল্প সংস্কৃতির অমূল্য বহুমূল্য সব সম্পদ। নকশি কাঁথা থেকে কাঠের সামগ্রী। ছিল কিন্তু আছে কি? কারণ গোটা মিউজিয়াম এখন তালাবন্ধ। ভেতরে পচছে অমূল্য সংগ্রহ। অভিযোগ, আগের সরকারের আমলে গুরুসদয় দত্তের সংগ্রহশালাও দখলদারির চেষ্টা করা হয়। আরও সংকটে পড়ে যায় ঐতিহ্যবাহী এই মিউজিয়াম।