লোহার স্ক্র্যাপের গোডাউনে চুরির চেষ্টা, গণপিটুনি
এই সময়, হাওড়া: হাওড়ার লিলুয়ার গোলবাড়ি এলাকায় একটি লোহার স্ক্র্যাপের গোডাউনে চুরির ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, আগের দিন গভীর রাতে তিন ব্যক্তি প্রথমে একটি বাড়ির বাইরে থেকে তালা ভেঙে একটি সাইকেল ভ্যান চুরি করে।