শুরুতেই গদগদ প্রেম? ‘Love Bombing’-এর ফাঁদে পড়ছেন না তো?
মনোবিদদের মতে, ‘লাভ বম্বিং’-এর শুরুটা প্রায় সব সময়ই নিখুঁত মনে হয়। সঙ্গী বারবার বলেন, ‘তুমিই আমার সব’, ‘তোমাকে ছাড়া বাঁচব না’ — এমন নানা কথা। সারাক্ষণ যোগাযোগ রাখতে চান। সব সময় জানতে চান আপনি কোথায়, কী করছেন। কিন্তু কিছু দিন পরেই বদলাতে শুরু করে আচরণ । কার সঙ্গে কথা বলছেন, কেন বন্ধুদের বেশি সময় দিচ্ছেন, কোথায় যাচ্ছেন—এ সব নিয়েই শুরু হয় প্রশ্ন, সন্দেহ আর অকারণ অশান্তি। এক সময় এমনও হতে পারে, যে অজান্তেই নিজের ইচ্ছার চেয়ে সঙ্গীর ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিতে শুরু করে ফেলেছেন আপনি।