কৌশলগত মজুত বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের, রান্নার গ্যাসে বসতে পারে এক্সট্রা চার্জ - 24 Ghanta Bangla News
Home

কৌশলগত মজুত বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের, রান্নার গ্যাসে বসতে পারে এক্সট্রা চার্জ

Spread the love

প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাসের জন্য ১.৪৩ টাকা লেভির প্রস্তাব দেওয়া হয়েছে। যা বছরে কেন্দ্রের অতিরিক্ত ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পথ করে দেবে। ইন্ডিয়ান অয়েলের এক পদস্থ কর্তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কৌশলগত সঞ্চয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তেল বিপণন সংস্থাগুলিকে তা করার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু, একই সময়ে তেল বিপণন সংস্থাগুলির যে আর্থিক সাহায্যের প্রয়োজন তা-ও সরকার জানে। কারণ, পরিকাঠামো নির্মাণের পাশাপাশি জ্বালানি মজুত রাখতেও ভালো খরচ হবে। এখন কী ভাবে সেই আর্থিক প্রয়োজন মেটানো হবে তা স্পষ্ট নয়। কাজেই লেভি-র বিষয় নিয়ে কিছু জানা নেই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *