Team India: এক সপ্তাহ পরেই ম্যাচ, তার আগে দলকে কড়া বার্তা দিলেন গম্ভীর! | Gautam Gambhir Fires Up Team India Ahead of Sri Lanka Tests with Strong Dressing Room Message - 24 Ghanta Bangla News
Home

Team India: এক সপ্তাহ পরেই ম্যাচ, তার আগে দলকে কড়া বার্তা দিলেন গম্ভীর! | Gautam Gambhir Fires Up Team India Ahead of Sri Lanka Tests with Strong Dressing Room Message

Spread the love

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ঘোষণার আগে ভারতের তরুণ দলকে উদ্বুদ্ধ করলেন দলের হেডস্যর গৌতম গম্ভীর। শুভমন গিলের নেতৃত্বাধীন দলকে তিনি বার্তা দিয়েছেন, প্রথম সকাল থেকেই প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই জমে উঠেছে। বর্তমানে পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ভারত। এই সিরিজে ভাল ফল করলেই পয়েন্ট টেবিলে উপরে উঠবে ভারত। সেই কারণেই গম্ভীর জোর দিয়েছেন নিখুঁত প্রস্তুতির ওপর। তাঁর মতে, আগামী কয়েক দিনের প্রস্তুতিই ঠিক করে দেবে স্পিন সহায়ক উইকেটে ভারত কতটা সফল হবে।

ভারতীয় দল বুধবার কলম্বোর এনসিসি মাঠে অনুশীলন শুরু করেছে। ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৩ আগস্ট, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত কলম্বোতে। বিসিসিআই প্রকাশিত একটি ভিডিওতে খেলোয়াড়দের উদ্দেশ্যে গম্ভীর বলেছেন, “আমাদের লক্ষ্য কী, আমরা জানি। আমরা জানি, কিসের জন্য খেলছি। আমরা কঠোর পরিশ্রম করতে পারি, নিজেদের লক্ষ্য আরও বাড়াতে পারি এবং প্রস্তুতির প্রতিটি দিক ঠিক রাখতে পারি। ১৫ আগস্ট সকালে যদি আমরা সকালে প্রথমে ব্যাট বা বল করি আমাদের কিছু যায় আসে না। আমাদের সামনে যে চ্যালেঞ্জ আসুক, তার জবাব দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।”

সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, স্পিনের বিরুদ্ধে বাজে খেলছে টিম ইন্ডিয়া। অনেকেরই স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খেলতে সমস্যা হয়। আবার অনেকেই শ্রীলংকার মাটিতে প্রথমবার লাল বলের ক্রিকেট খেলবেন। কেবল কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, কুলদীপরা সেখানে টেস্ট খেলার পূর্ব অভিজ্ঞতা আছে। তবে এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলোয়াড়দের সঙ্গে নজরে আছেন গম্ভীর নিজেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *