মানসিক ভাবে খুব বিপর্যস্ত, দয়া করে বাঁচতে দিন: রণজয়
টলিপাড়ায় জোর চর্চা। বিচ্ছেদের পথে অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। গত ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন দম্পতি। মাত্র পাঁচ মাসেই কেন দাম্পত্যে ভাঙন, তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। রণজয়ের সঙ্গে যখন জড়িয়েছে অভিনেত্রী অভিকা মালাকারের নাম, অন্য দিকে তখন শ্যামৌপ্তির সঙ্গে একজন ক্যাফে মালিকের সম্পর্কের গুঞ্জন। খবর ছড়ানোর পর থেকে একেবারেই স্পিকটি নট শ্যামৌপ্তি। তবে এ বার ডিভোর্স জল্পনায় মুখ খুললেন রণজয়।