Cristiano Ronaldo Wedding: সপ্তাহান্তে বাগদান করছেন রোনাল্ডো-জর্জিনা? মাদেইরায় প্রস্তুতি নিয়ে জল্পনা তুঙ্গে! | Cristiano Ronaldo Set to Marry Georgina Rodriguez As Reports Reveal Venue, Guest List and More - 24 Ghanta Bangla News
Home

Cristiano Ronaldo Wedding: সপ্তাহান্তে বাগদান করছেন রোনাল্ডো-জর্জিনা? মাদেইরায় প্রস্তুতি নিয়ে জল্পনা তুঙ্গে! | Cristiano Ronaldo Set to Marry Georgina Rodriguez As Reports Reveal Venue, Guest List and More

Spread the love

মাদেইরা: সোশ্যাল মিডিয়ার রোনাল্ডোর ভক্তকূল তাঁকে ও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে দম্পতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন বহুকাল আগে। ইন্সটা-ফেসবুকে চোখ রাখলেই এমন বেশ কিছু এডিটেড ছবি বা ভিডিও চোখে পড়ে, যেগুলিতে রীতিমতো বর-বৌ বেশে রয়েছেন দুজন। এমনকি কেউ কেউ তো রোনাল্ডো-জর্জিনাকে বাঙালি দম্পতি বানিয়েও একপ্রকার শুভকামনা জানিয়ে দেন। কিন্তু এসব এখন অতীত। সমর্থকদের এই আশা হয়ত এবার পূর্ণ হতে পারে। কারণ শোনা যাচ্ছে, প্রায় ১০ বছর প্রেমের পর এবার বিয়ে করতে চলেছেন পর্তুগিজ মহাতারকা।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৮ আগস্ট, শনিবার পর্তুগালের মাদেইরায় বিয়ে করবেন রোনাল্ডো ও জর্জিনা। ঐতিহাসিক ফুনচাল ক্যাথিড্রালে বসবে বিয়ের আসর। এরপর মাদেইরায় পাঁচতারা হোটেল স্যাভয় প্যালেসে একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন আয়োজন করা হচ্ছে। তবে রোনাল্ডো বা জর্জিনা- দুজনের কেউই বিয়ের ডেট ঘোষণা করেননি। যদিও এই খবর প্রকাশ্যে আসতেই ফুটবলপ্রেমী ও রোনাল্ডো অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরী হয়েছে। তবে ইতিমধ্যেই স্যাভয় প্যালেস হোটেলে কড়াকড়ি শুরু করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, “হোটেলের অতিথিদের জানানো হয়েছে যে শুক্র ও শনিবার হোটেলের দুটি ফ্লোর ব্যবহার করা যাবে না। পাশাপাশি, বারের বেশ কিছু এলাকাও বন্ধ থাকবে।” এই অস্থায়ী নিষেধাজ্ঞার জেরেই সব জল্পনা জোরালো হচ্ছে।

অতিথি তালিকা –
একটি সূত্র থেকে জানা গিয়েছে, রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ রিও ফার্ডিনান্ড, হলিউড অভিনেতা ভিন ডিজেল, জনপ্রিয় সাংবাদিক পিয়ার্স মর্গ্যান, গায়িকা রিহানা, কিলিয়ান এমবাপে, জেনিফার লোপেজ, প্রাক্তন ইউএফসি চ্যাম্পিয়ন খাবিব, জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড, র‌্যাপার ড্রেক ও ট্র্যাভিস স্কট-সহ আরও অনেকেই। তবে মেসি আদৌ আসবেন কিনা, জানা যায়নি।

ভারতীয় অভিনেত্রী বিপাশা বসু হোক বা কিম কার্দাশিয়ান, রোনাল্ডোর সঙ্গে নাম জড়িয়েছে অনেকেরই। সবথেকে বিখ্যাত নাম ইরিনা শায়েকের। রাশিয়ান এই সুপারমডেলের সঙ্গে প্রায় ৫ বছর সম্পর্কে ছিলেন সিআর সেভেন। তাঁদের বিচ্ছেদের পর ২০১৬ থেকে জর্জিনাই রয়েছেন রোনাল্ডোর সঙ্গে। মাদ্রিদে ‘গুচ্চি’ কোম্পানির একটি স্টোরে আলাপ হয় দুজনের। সেখান থেকে শুরু হয়েছিল সম্পর্কের। ইতিমধ্যেই ৫ সন্তানের বাবা রোনাল্ডো। গতবছর এই সময়ে তাঁরা নিজেদের মধ্যে আংটি বদল করেছিলেন এবং রোনাল্ডো জানিয়েছিলেন বিশ্বকাপের পর তাঁরা বিয়ে করবেন। কিন্তু বিশ্বকাপ ঝুলিতে আসেনি। তাই কি এবার বিয়ের সিদ্ধান্ত? জল্পনার অবসান হবে ৮ তারিখেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *