Baruipur Minor Harassment: ফের বারুইপুর, নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২ নাবালক | Two minor boy detain by police for harassing a minor girl - 24 Ghanta Bangla News
Home

Baruipur Minor Harassment: ফের বারুইপুর, নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২ নাবালক | Two minor boy detain by police for harassing a minor girl

Spread the love

বারুইপুর: কয়েকদিন আগের ঘটনা। নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল হয়েছিল এলাকা। ঘটনায় এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়। আর এবার সেই বারুইপুর। ফের একবার নাবালিকাকে নির্যাতনের অভিযোগ। জানা যাচ্ছে, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ধৃত ২ নাবালক।

অভিযোগ, বুধবার ওই ছাত্রী তার ছোট ভাইকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফিরছিল। সেই সময় রাস্তায় দুই নাবালক তার পিছু ধাওয়া করে। এরপর পথ আটকায়। শুধু তাই নয় ওই ছাত্রীর নাম এবং তার ফোন নম্বর চেয়ে অশালীন আচরণ করতে থাকে প্রকাশ্য রাস্তায়। চলে হাত ধরে টানাটানির মতো ঘটনা। এমনকী, জোর করে ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করা হয় বলে।

এরপর ওই নাবালিকার চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে অভিযোগ তাদের মধ্যে একজন ঘটনাস্থলে ধরা পড়ে যায়। পরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতে পুলিশ পলাতক আরও একজন নাবালককে আটক করে। পরে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে জুভেনাইল হোমে পাঠানো হবে। সেই সঙ্গে ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এই ঘটনায় যুক্ত ওই দু’জনের আইনমাফিক উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ছাত্রীর পরিবার।

ছাত্রীর মা বলেন, “ক্লাসের মধ্যেই গা ঘেষাঘেষি করছিল। এরপর আমার মেয়ে ভয় পেয়ে বাড়ি আসতে চেয়েছিল। সেই সময় আমার মেয়ে দ্রুত বাড়ি চলে আসছিল। এরপর ওর ফোন নম্বর চায়, হাত ধরে টানাটানি করে। এই রকম করলে মেয়েদের সুরক্ষা কোথায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *