Annapurna Yojana: সোমবারই ফাইনাল, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর | Annapurna Yojana: CM Suvendu Adhikari to Reveal Beneficiary List Criteria on August 10 - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana: সোমবারই ফাইনাল, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর | Annapurna Yojana: CM Suvendu Adhikari to Reveal Beneficiary List Criteria on August 10

Spread the love

অন্নপূর্ণা নিয়ে শুভেন্দুর বড় ঘোষণা

কলকাতা: অগস্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ১৭ অগস্টই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তারপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকবে বলে জানিয়েছেন তিনি। তবে, ১০ অগস্ট অন্নপূর্ণা (Annapurna Yojana) নিয়ে আরও একটি বড় ঘোষণা করতে চলেছেন শুভেন্দু। নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।

সোমবার বড় ঘোষণা শুভেন্দুর?

শুভেন্দু অধিকারী বলেন, “১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে যাবে সরকারি টাকা। নিয়ম মেনে টাকা দেওয়া হবে। ১০ জুলাই পর্যন্ত আবেদনকারী যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।” কারা যোগ্য, সেই তালিকাই প্রকাশ করা হবে ১০ অগস্ট, সোমবার। মুখ্যমন্ত্রী বলেন, “কারা বিবেচিত হবেন, শর্তগুলিও সম্পূর্ণ বলে দেওয়া হবে।” নবান্নে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কী বললেন?

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনায় কত আবেদন হয়েছে, কত ভেরিফিকেশন হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাঁদের আবেদন নেওয়া হয়েছে, তাঁদের ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। ভেরিফিকেশন করা হয়েছে। নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম, নেতাজি ইন্ডোর থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে দিয়েছিলাম। তারপরও আমরা আবেদন নিয়েছি ৩১ জুলাই পর্যন্ত। মোট আবেদন করেছেন ২ কোটি ১৬ লক্ষ।” এদিন লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ তুলেও তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *