মাথায় বাজ পড়ে মৃত্যু তরুণ ফুটবলারের, দেখুন সেই ঘটনার ভিডিয়ো - 24 Ghanta Bangla News
Home

মাথায় বাজ পড়ে মৃত্যু তরুণ ফুটবলারের, দেখুন সেই ঘটনার ভিডিয়ো

Spread the love

ফুটবলজগতে শোকের ছায়া। থাইল্যান্ডে স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ২৪ বছরের ফুটবলার সফওয়ান আওয়ের। দক্ষিণ থাইল্যান্ডে গোলোক এফএ কাপের একটি ম্যাচে ঘটেছে এই ঘটনা। প্রবল বৃষ্টির মধ্যেই ম্যাচ চলছিল। আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হলে শুরু হয় বজ্রপাত। তখনই মাঠে বাজ পড়ে মারা যান এক ফুটবলার। ওই ঘটনায় আরও ১২ জন ফুটবলার আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো।

কী ভাবে মৃত্যু হয় ওই ফুটবলারের?

The Independent-এর প্রতিবেদন অনুযায়ী, গোলোক এফএ কাপের ম্যাচে মূলত স্থানীয় ও থাই-মালয়েশিয়ান অপেশাদার দলগুলি অংশ নেয়। সেখানেই আওয়ের দল SAMCOLTS মুখোমুখি হয়েছিল Abu x Nong Sirin দলের। এই ম্যাচেই ঘটে দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যেই ম্যাচ চলছিল। হঠাৎই মাঠে বজ্রপাত হয়। বিকট শব্দে বিস্ফোরণের মতো আওয়াজ শোনা যায়। মুহূর্তের মধ্যেই উইঙ্গার সফওয়ান আওয়ে মাঠে লুটিয়ে পড়েন।

দেখুন মর্মান্তিক ঘটনার ভিডিয়ো

আওয়ের দিকে ছুটে যান সতীর্থরা। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে প্রাণপণ চেষ্টা করলেও গুরুতর আহত আওয়েকে বাঁচানো সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে ফুটবলমহলে। পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছেন, এত খারাপ আবহাওয়ার মধ্যে কেন ম্যাচ চালিয়ে যাওয়া হয়েছিল।

থাইল্যান্ডে বজ্রপাতে মৃত্যুর ঘটনা নতুন নয়

একাধিক রিপোর্টে প্রকাশ, থাইল্যান্ডে বজ্রপাতে মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে। দেশের ডিপার্টমেন্ট অব ডিজ়িজ় কন্ট্রোল-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ২৮৩ জন বজ্রাঘাতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

সফওয়ান আওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। সফওয়ানের পরিবার এবং ওঁর ফুটবল ক্লাবের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।’

FAQ

১. কোন ফুটবলারের মৃত্যু হয়েছে?

থাইল্যান্ডের স্থানীয় ফুটবলার সফওয়ান আওয়ের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

২. কোথায় এই দুর্ঘটনা ঘটেছে?

দক্ষিণ থাইল্যান্ডে গোলোক এফএ কাপের একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

৩. কী ভাবে মৃত্যু হয় সফওয়ান আওয়ের?

প্রবল বৃষ্টির মধ্যে ম্যাচ চলাকালীন মাঠে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

৪. এই ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি?

হ্যাঁ। বজ্রপাতের ঘটনায় আরও ১২ জন ফুটবলার আহত হয়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

৫. কেন এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে?

খারাপ আবহাওয়া ও বজ্রপাতের আশঙ্কা থাকা সত্ত্বেও ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *