বিনা হেলমেটে বাইক চালালেই সতর্ক হন, পুলিশের পাশাপাশি হাজির ‘যমরাজও’
হাজির ‘যমরাজও’
এরই সঙ্গে বর্ধমানের কার্জন গেটের সামনে মাথায় শিং, হাতে বিশাল গদা, মুখে পাকানো মোটা গোঁফ এবং অট্টহাসি দিয়ে হাজির স্বয়ং‘যমরাজও’। পথ আটকে জানিয়ে দিলেন, ‘নিয়ম না মানলে বিপদ অবশ্যম্ভাবী’। তবে ভয় দেখানো নয়, পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। হেলমেটহীনদের থামিয়ে তিনি দিলেন জীবন বাঁচানোর বার্তা।
পথ নিরাপত্তা সপ্তাহে বর্ধমানের বীরহাটা ট্রাফিক পুলিশের উদ্যোগে কার্জন গেট চত্বরে আয়োজন করা হয় এক অভিনব সচেতনতা কর্মসূচির। সেখানেই যমরাজের বেশে ছিলেন ট্রাফিক কর্মী সন্তোষ শর্মা। হেলমেট ছাড়া বাইক চালক, বাইকে তিনজন আরোহী কিংবা সিটবেল্ট ছাড়া গাড়িচালকদের সামনে গিয়ে তিনি মজার ছলে কড়া বার্তা দেন।