দুই জেলায় বজ্রপাতে তিন মহিলা-সহ মৃত ৫ - 24 Ghanta Bangla News
Home

দুই জেলায় বজ্রপাতে তিন মহিলা-সহ মৃত ৫

Spread the love

এই সময়, খড়্গপুর ও ঝাড়গ্রাম: দুপুর থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়। সঙ্গে ঘন ঘন বজ্রপাতও হয়। আর সেই বজ্রপাতেই জেলায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজনই মহিলা। তাঁরা হলেন কাজল নায়েক (৬৫), মালতী পাত্র (৪৭) ও সুমিত্রা খামরুই (৫০)। অন্য জন তাপস সাবড়া (৫০)। কাজল ও মালতীর বাড়ি ডেবরা থানা এলাকার রাধামোহনপুর গ্রামে। তাপসের বাড়ি নারায়ণগড় থানার ঠেঙ্গামারা। আর সুমিত্রা খড়্গপুর লোকাল থানা এলাকার বরগাই গ্রামের বাসিন্দা। অন্যদিকে, ঝাড়গ্রামের নয়াগ্রামের বজ্রপাতে মৃত্যু হয়েছে এক তরুণের। তার নাম চাঁদরায় মুর্মু (১৯)।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *