চমক দিয়েছে ট্রেলার, কবে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’?
রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ‘রাম’ চরিত্রে রণবীর কাপুর এবং ‘রাবণ’-এর ভূমিকায় যশকে নিয়ে চলছে নানা আলোচনাও। বিভিন্ন চরিত্রে কলাকুশলীদের দেখে সোশ্যাল মিডিয়ায়ও মিশ্র প্রতিক্রিয়া। তবে সকলেরই প্রশ্ন ছিল কবে মুক্তি পাবে ‘রামায়ণ’? দীর্ঘ প্রতীক্ষার পরে দিনক্ষণ প্রকাশ্যে আনলেন নির্মাতারা।