ককরোচদের পরবর্তী মিশন রেডি, ‘ ক্যায়া বোলতি পাবলিক’ কর্মসূচি নিয়ে গোটা দেশ ঘুরবে CJP - 24 Ghanta Bangla News
Home

ককরোচদের পরবর্তী মিশন রেডি, ‘ ক্যায়া বোলতি পাবলিক’ কর্মসূচি নিয়ে গোটা দেশ ঘুরবে CJP

Spread the love

মূলত কোন কারণে এই অভিযান?

দীপকে জানান, সাধারণ মানুষের সব ধরনের সমস্যার কথা শোনা হবে। তবে মূলত দু’টি বিষয়ের উপরে মানুষের বক্তব্য শোনা হবে।

বেকারত্ব দূরীকরণ: দীপকে জানান, ভারতের মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশের বয়স ৩৫ বছরের নীচে। সাম্প্রতিক আন্দোলনগুলোতে বিপুল সংখ্যক বেকার যুবক অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘বেকারত্ব আমাদের দেশের এক মারাত্মক সংকট। আমরা একে জাতীয় স্তরের প্রধান ইস্যুতে পরিণত করব।’

শিক্ষা সংস্কার: প্রাথমিক স্তর থেকেই শিক্ষাকে বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত করার দাবি তুলেছেন সিজেপি প্রধান। শিক্ষা ক্ষেত্রকে মুনাফা লাভের মাধ্যম হিসেবে ব্যবহার না করে সবার জন্য সহজলভ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সেই ব্যাপারেও মানুষের মতামত নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *