মোবাইলের ট্যারিফ বাড়ানো জরুরি, কেন এমন দাবি ভোডাফোন-আইডিয়া কর্তার?
ভোডাফোন আইডিয়া (Vi)-র নেটওয়ার্কে আরও বেশি বিনিয়োগ চালিয়ে যেতে ভবিষ্যতে মোবাইল ট্যারিফ বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। শেয়ারহোল্ডারদের উদ্দেশে লেখা বার্ষিক চিঠিতে তিনি এই মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, ভিআই ৪৫,০০০ কোটি টাকার ক্যাপেক্স (Capex) পরিকল্পনার জন্য ঋণদাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।