মৃত শাবককে নিয়ে ৬ দিন ধরে ভেসে বেড়াচ্ছে মা ডলফিন, চোখে জল নেটদুনিয়ার - 24 Ghanta Bangla News
Home

মৃত শাবককে নিয়ে ৬ দিন ধরে ভেসে বেড়াচ্ছে মা ডলফিন, চোখে জল নেটদুনিয়ার

Spread the love

ডলফিনদের শোক প্রকাশের ক্ষমতা

গবেষকদের তথ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহের ওই শাবকটি জন্মের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। গবেষকদের আশঙ্কা ছিল, হয়তো তাকে আর বাঁচানো সম্ভব হবে না। যা শেষ পর্যন্ত সত্যি হয়।

সবচেয়ে বেশি দুঃখের বিষয় হলো এই শাবকটি ছিল ফ্র্যাগলের চতুর্থ সন্তান। শীতকালে এমনিই ডলফিনের বাচ্চা লালন-পালন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। গবেষককদের একাংশ মনে করেছিলেন, এ বার অন্তত সে তার সন্তানকে বড় করে তুলতে পারবে। কিন্তু জন্মের কিছুদিন পরই সে মারা যায়।

তবে সমুদ্র বিজ্ঞানীদের মতে, ডলফিনের শোক প্রকাশের এই আচরণ নতুন নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্তান মারা যাওয়ার পর মা ডলফিন কয়েক দিন বা এক সপ্তাহেরও বেশি সময় ধরেও মৃত শাবককে নিজের সঙ্গে বহন করে বেড়ায়। বিজ্ঞানীদের মতে, মা ও সন্তানের মধ্যে গভীর সম্পর্কের কারণেই এমন আচরণ দেখা যায়। যাকে বলে ‘পোস্ট-মর্টেম অ্যাটেনটিভ বিহেভিয়ার’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *