সময়ের মধ্যে না সরলে উচ্ছেদ, বারাসতে রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কড়া বার্তা প্রশাসনের
বহু দিনের অভিযোগ, একাধিক বার সতর্কবার্তা— কোনও কিছুতেই কাজ হয়নি। শেষে বুধবার সকালে বারাসতে ফুটপাত দখলমুক্ত করতে কড়া বার্তা দেওয়া হলো প্রশাসনের তরফে। দোকানদারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা-ফুটপাত খালি না করলে উচ্ছেদ অভিযান হবে। প্রশাসনের স্পষ্ট বার্তা, শহরের রাস্তা আর দখলদারদের জন্য নয়, পথচারীদের জন্য।