ডিলিমিটেশনে সমর্থন চেয়ে রাহুলের কাছে মোদী সরকার - 24 Ghanta Bangla News
Home

ডিলিমিটেশনে সমর্থন চেয়ে রাহুলের কাছে মোদী সরকার

Spread the love

গত এপ্রিল মাসে সংসদে বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এই বিল পাশ করাতে সংবিধান সংশোধনের প্রয়োজন। তার জন্য সংসদের উভয়কক্ষে যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার , তা সেই সময়ে নরেন্দ্র মোদীর সরকারের ছিল না। ফলে বিল পাশ হয়নি। সরকার পক্ষের লক্ষ্য, চলতি বাদল অধিবেশনেই তা পাশ করানো। যদিও বাদল অধিবেশনের কার্যতালিকায় তা নেই। সূত্রের খবর, দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন জোগাড় করতে পারলেই এই বিষয়টি নিয়ে এগোনো হবে। প্রয়োজনীয় সংখ্যার অনেক কাছাকাছিই পৌঁছে গিয়েছে শাসক এনডিএ শিবির। অন্তত সংসদের নয়া সমীকরণ তেমনই বলছে। এই পরিস্থিতিতে বাকি বিরোধীদেরও সমর্থন পেতে রিজিজু রাহুলের দ্বারস্থ হয়েছিলেন বলে সূত্রের খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *