১৬ থেকে ১৮ অগস্টের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র
আগামী ১৬ থেকে ১৮ অগস্টের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে মোদী সরকার বলে সূত্রের খবর। এই বিশেষ অধিবেশনে ফের ডিলিমিটেশন ও মহিলাদের আসন সংরক্ষণ বিল পেশ করার সম্ভাবনা রয়েছে। বিলটি পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে সরকার শরিক ও কয়েকটি বিরোধী দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে। গত এপ্রিলে লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটি পাস হয়নি। চলতি মরশুমে সেই বিল পাশ করাতে সমীকরণ বদলের অঙ্ক কষছে বিজেপি শিবির।