RAC Ticket: এবার RAC-তে থাকলেও পাওয়া যাবে এই সুবিধা, নয়া উদ্যোগ রেলের | Complete bedroll kit mandatory for RAC passengers, Indian Railway Board issues notification - 24 Ghanta Bangla News
Home

RAC Ticket: এবার RAC-তে থাকলেও পাওয়া যাবে এই সুবিধা, নয়া উদ্যোগ রেলের | Complete bedroll kit mandatory for RAC passengers, Indian Railway Board issues notification

Spread the love

কলকাতা: টিকিট কাটার পর RAC হলে এতদিন বেডরোল পেতেন না যাত্রীরা। অনেক যাত্রীই লুকিয়ে টিটিকে ধরে বেডরোলের ব্যবস্থা করতেন। এবার আর তার প্রয়োজন হবে না। RAC যাত্রীদের জন্য ভালো খবর দিল রেল। এবার থেকে RAC-র যাত্রীরাও বাধ্যতামূলক ভাবে পাবেন বেডরোল অর্থাৎ কম্বল, চাদর-বালিশ।

AC কোচের (এসি চেয়ার কার বাদে) RAC যাত্রীদের জন্য সম্পূর্ণ বেডরোল কিট (চাদর, বালিশের কভার ও কম্বল) দেওয়া বাধ্যতামূলক বলে ফের নির্দেশ জারি করল রেল বোর্ড। জানা যাচ্ছে, RAC-তে থাকা যাত্রীরা বেডরোল পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেছিলেন। সেই অপর্যাপ্ত বেডরোল সরবরাহের অভিযোগ সামনে আসার পর গত ৪ অগস্ট জারি হয় নির্দেশিকা। রেল কর্তৃপক্ষের তরফে সব বিভাগে এরপর জানিয়ে দেওয়া হয়।

রেল বোর্ড জানিয়েছে, এসি কোচে ভ্রমণকারী সকল RAC যাত্রীকে অন্য নিশ্চিত টিকিটধারী যাত্রীদের মতোই সম্পূর্ণ বেডরোল কিট দিতে হবে। এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বস্তুত, ভারতীয় রেলে RAC (Reservation Against Cancellation) থাকলে একজন যাত্রী ট্রেনে যাত্রা করতে পারেন। তবে তাঁর বসার জায়গা নিশ্চিত থাকে না। সাধারণত একটি পাশের নিচের বার্থ (Side Lower Berth) দুজন RAC যাত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হয়।

তবে, শুধু আরএসি নয়, একই সঙ্গে রেলে দ্রুত বিদ্যুতায়নের কাজ চলছে। রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী,ভারতীয় রেলের (Indian Railways) ব্রডগেজ (Broad Gauge) নেটওয়ার্কের প্রায় ৯৯.৬ শতাংশ বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ হয়েছে। অবশিষ্ট অংশের বিদ্যুতায়নের কাজও দ্রুতগতিতে চলছে। রেল মন্ত্রকের (Rail Ministry) তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম দ্রুততম রেল বিদ্যুতায়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে ভারতীয় রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *