Polymer Notes: ১০ টাকা, ২০ টাকা দিয়ে শুরু, আমজনতার হাতে কবে আসছে পলিমার নোট, জানিয়ে দিল RBI | Plastic Notes RBI: Polymer notes to be Launched from Next Financial Year Begining, Says RBI Governor Sanjay Malhotra
কতদিন সময় লাগবে প্লাস্টিকের নোট চালু করতে?Image Credit: PTI
নয়া দিল্লি: জল্পনায় সিলমোহর। বাজারে আসছে প্লাস্টিকের নোট (Plastic Notes)। কবে থেকে এই নতুন নোট চালু করা হবে দেশজুড়ে, তারও সম্ভাব্য সময় এবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। আগেই জানা গিয়েছিল যে প্রথমে ১০ টাকা ও ২০ টাকার পলিমার নোট (Polymer Notes) চালু করা হবে।
বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন যে যদি পরিকল্পনা অনুযায়ী সব কাজ হয়, তবে আরবিআই আগামী অর্থবর্ষের শুরু থেকে দেশে পলিমার নোট চালু করার পরিকল্পনা করা হচ্ছে।
আপাতত পাইলট প্রকল্প হিসাবেই পলিমার ব্যাঙ্ক নোট আনা হবে। প্রাথমিকভাবে ১০ টাকা ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট চালু করা হবে। তবে এর সঙ্গে কাগজের নোটও চালু থাকবে। ১০ টাকা, ২০ টাকার পলিমার নোট আসতেই কাগজের নোট অচল হয়ে যাবে না, এ কথা সাফ জানিয়েছে আরবিআই।
প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার পলিমার নোট চালু করার উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর আগে ২০০৯ সালেও এই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তা শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এবারে ফের একবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে।
পাইলট প্রকল্পে প্রাথমিকভাবে ১০টাকা, ২০ টাকার পলিমার নোট নিয়ে যদি সফল হয়, জনগণ তা ইতিবাচকভাবে গ্রহণ করে, তাহলে পরবর্তী ধাপে আরবিআই ১০০ টাকা ও ৫০০ টাকার পলিমার নোটও চালু করার উদ্যোগ নেবে।
এই পলিমার নোট কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই। এতে ধুলো-ময়লাও লাগে না, সহজে ছেঁড়েও না। ফলে এর আয়ু কাগজের নোটের তুলনায় অনেকটা বেশি হয়।
তবে বর্তমানে যেহেতু এটিএম গুলি পলিমার নোট দিতে বা তা ডিটেক্ট করতে পারে না, তাই সমস্ত নোট পলিমারের চালু করা হলে, সফটওয়্যার পরিবর্তন থেকে শুরু করে একাধিক বদব করতে হবে।