Jyotirmay Singh Mahato: এখন কয়লা থেকে মাসে ৭০০কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার: জ্যোর্তিময় | The government is now collecting 700 crore taka revenue per month from coal said Jyotirmay Singh Mahato - 24 Ghanta Bangla News
Home

Jyotirmay Singh Mahato: এখন কয়লা থেকে মাসে ৭০০কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার: জ্যোর্তিময় | The government is now collecting 700 crore taka revenue per month from coal said Jyotirmay Singh Mahato

Spread the love

জ্যোতির্ময় সিং মাহাত, সাংসদImage Credit: Tv9 Bangla

পুরুলিয়া: সরকার বদলের পরেই কয়লা থেকে মাসে ৭০০কোটি টাকা ট্যাক্স পাচ্ছে, যা আগের সরকারের আমলে শূন্য ছিল। মঙ্গলবার পর্যটন দফতরের একটি অনুষ্ঠান থেকে এই কথা বললেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

জ্যোতির্ময় বলেন, “পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা এলাকার নিতুরিয়া ও পশ্চিম বর্ধমানের আসানসোল এলাকায় কয়লা উত্তোলন হয়। দীর্ঘদিন ধরেই সেই কয়লা বেআইনিভাবে পাচার করার অভিযোগ ছিল। ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। আগের সরকার সেই বেআইনি পাচারে চোখ বন্ধ করে রেখেছিল। কেন্দ্রের একাধিক সংস্থা এই নিয়ে মামলা করে। ফলে রাজস্ব ক্ষতি হচ্ছিলো রাজ্যের।”

তিনি আরও বলেন, “রাজ্যের পালা বদলের পর ছবিটা বদলেছে। পুরুলিয়া ও আসানসোলের কয়লা অঞ্চল থেকে মাসে ৬৫০-৭০০ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। রাজের পরিবর্তনের পর জিরো টলারেন্স নীতিতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। বেআইনি বালি পাচার থেকে খাদ্য দফতরের দুর্নীতিতে একাধিক পদক্ষেপ করেছে সরকার।”

এদিন, সাংসদের আবেদন, স্বচ্ছভাবে ব্যবসা করলে কোনও অসুবিধা নেই। তবে সরকারের থেকে সব সুবিধা নিয়ে বেআইনি কিছু বরদাস্ত করবে না সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *