মানিকচক হাসপাতালে বাড়ল বেডের সংখ্যা - 24 Ghanta Bangla News
Home

মানিকচক হাসপাতালে বাড়ল বেডের সংখ্যা

Spread the love

মালদহের মানিকচক হাসপাতালে ১১টি অতিরিক্ত বেডের উদ্বোধন করলেন মানিকচক বিধানসভার বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল। সূত্রের খবর, আপাতত এই ওয়ার্ডে গর্ভবতী মহিলাদের রাখা হবে। নতুন ওয়ার্ড চালু হওয়ায় হাসপাতালের মোট বেডসংখ্যা বেড়ে প্রায় ৫০-এ পৌঁছেছে। এতে মানিকচকের পাশাপাশি ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন বলে জানিয়েছেন বিধায়ক। এ ছাড়াও মঙ্গলবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সৌরভ কুমার মণ্ডল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *