বাদলেই ডিলিমিটেশন বিল পেশ করবে মোদী সরকার?
কিন্তু পরে দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের পরে সংসদের সমীকরণও বদলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ও উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অধিকাংশ সাংসদ দলবদল করায় লোকসভায় এনডিএ-র পাল্লা ভারী হয়েছে। রাজ্যসভাতেও ব্যবধান অনেকটা কমিয়ে এনেছে মোদী সরকার। সেই কারণেই আবার ডিলিমিটেশন বিল নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বলেই মনে করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে খবর, সরকারপক্ষের লক্ষ্য, চলতি বাদল অধিবেশনেই ডিলিমিটেশন বিল পাশ করানো। যদিও বাদল অধিবেশনের কার্য তালিকায় তা নেই। কিন্তু সূত্রের খবর, মোদী সরকার আগে থেকেই ভেবে রেখেছে, দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন জোগাড় করতে পারলেই এই বিষয়টি নিয়ে এগোনো হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, আগের বার বিল পাশ না হওয়ায় মোদী সরকারের মুখ পুড়েছিল। এ বার যাতে তেমনটা না ঘটে, সেটাই নিশ্চিত করতে চাইছেন মোদী-অমিত শাহেরা। সম্ভবত, কাঙ্খিত লক্ষ্যের অনেক কাছাকাছিই তাঁরা পৌঁছে গিয়েছেন বলে তিন দিনের বিশেষ অধিবেশনের প্রস্তাব দিয়েছে।