টাকা দিয়ে পড়ুয়াদের রক্ত নেওয়া? কড়া স্বাস্থ্যমন্ত্রী
দুর্গাপুরে টাকা দিয়ে স্কুল পড়ুয়াদের রক্ত নেওয়ার অভিযোগ। অভিযোগ, অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের আধার কার্ডে কারচুপি করে বয়স ১৮ বছর দেখিয়ে রক্ত নেওয়া হয়েছে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে। ঘটনায় বেসরকারি এক হাসপাতালের নাম উঠে এসেছে। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নথিতে রক্তদাতাদের বয়স ১৮ বছর ছিল। এ বিষয়ে কড়া পদক্ষেপের হুশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের।