আসছে ‘মুসাফির ক্যাফে’ সিজ়ন ২, চন্দরের প্রেমজীবনে এ বার নয়া মোড়? - 24 Ghanta Bangla News
Home

আসছে ‘মুসাফির ক্যাফে’ সিজ়ন ২, চন্দরের প্রেমজীবনে এ বার নয়া মোড়?

Spread the love

এই মুহূর্তে নেট দুনিয়ায় অন্যতম চর্চিত সিরিজ় ‘মুসাফির ক্যাফে’। সম্পর্কের সমীকরণের টুকরো মুহূর্ত তুলে ধরে যে সিরিজ় ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়েছে। চন্দর তথা বিক্রান্ত ম্যাসির নয়া সিরিজ় নিয়ে তাই দর্শকের আগ্রহও তুঙ্গে। প্রাক্তন-বর্তমান নানা শব্দের মাঝে ভালোবাসা ঠিক কোথায় দাঁড়িয়ে? মানসিক দ্বন্দ্ব, জটিল সিদ্ধান্ত, অসম্পূর্ণ প্রেম কি পাবে না নয়া পথ? প্রথম সিরিজ়ের শেষ থেকেই এমন নানা ভাবনা এসেছিল অনুরাগীদের মনে। দর্শকের সেই আশাই কি এ বার পূরণ হতে চলেছে?

ইতিমধ্যেই নেটফ্লিক্সের তরফে প্রকাশ্যে আনা হয়েছে সিরিজ়ের নতুন মরশুমের প্রোমো। দ্বিতীয় সিজ়নেও কি থাকছে বড় কোনও টুইস্ট? দ্বিতীয় সিজ়নে কি প্রথম সিজ়নের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা হবে? যেখানে দেখানো হবে চন্দরের সঙ্গে সুধা ও প্রীতির সমীকরণ। তারা অতীতের তিক্ততা কাটিয়ে উঠতে পারে কি না। ভালোবাসা ও আত্মনির্ভরশীল মানসিকতা নিয়ে প্রীতি কী ভাবে তাঁর নিজের পথে এগিয়ে যায়।

নতুন প্রোমোয় অভিনেতা মহিমা মাকওয়ানা বলেন, ‘আপনাদের এত ভালোবাসা পাওয়ার পরে আমরা গল্পটা এখানেই শেষ করতে পারছি না।’ পাল্টা সহ-অভিনেত্রী বেদিকা পিন্টো লেখেন, ‘গল্প কখনও এ ভাবে শেষ হয় না।’ দুই নায়িকার কথার মাঝে বিক্রান্ত বলেন, ‘ওরা মাঝে মাঝে শুধু একটু বিরতি নেয়। তাই আমরা খুব শীঘ্রই আপনাদের সবার সঙ্গে আবারও দেখা করতে আসব।’

প্রসঙ্গত, ‘এই সময় অনলাইন’কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক রুচির অরুণ বলেছিলেন, ‘মানুষের যে উৎসাহ তৈরি হয়েছে, তাতে সিজ়ন ২ নিশ্চয়ই আসবে। তবে সেটা কবে আসবে এখনও জানি না। কারণ, তার জন্য আগে লিখতে হবে, বানাতে হবে, এডিট করতে হবে। আশা করছি আমরা আবার ফিরব।’ সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট হওয়ার পর থেকে তাই এখন রিলিজ়ের দিনক্ষণ জানার অপেক্ষায় অনুরাগীরা। আর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, নতুন সিজ়নে কি চন্দরের জীবনেও আসবে কোন নয়া মোড়?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *