সিজ়ন ১-এর নজরকাড়া সাফল্যের পরে আসছে ‘মুসাফির ক্যাফে’ ২
এই মুহূর্তে নেট দুনিয়ায় অন্যতম চর্চিত সিরিজ় ‘মুসাফির ক্যাফে’। সম্পর্কের সমীকরণের টুকরো মুহূর্ত তুলে ধরে যে সিরিজ় ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়েছে। চন্দর তথা বিক্রান্ত ম্যাসির নয়া সিরিজ় নিয়ে তাই দর্শকের আগ্রহও তুঙ্গে। প্রাক্তন-বর্তমান নানা শব্দের মাঝে ভালোবাসা ঠিক কোথায় দাঁড়িয়ে? মানসিক দ্বন্দ্ব, জটিল সিদ্ধান্ত, অসম্পূর্ণ প্রেম কি পাবে না নয়া পথ? প্রথম সিরিজ়ের শেষ থেকেই এমন নানা ভাবনা এসেছিল অনুরাগীদের মনে। দর্শকের সেই আশাই কি এ বার পূরণ হতে চলেছে?